Saturday, July 29, 2017

রিয়েল ভিউ ৩শ টাকায় ডিটিএইচ সেবা দেবে

Coming Soon

The first satellite dish TV service

with high quality picture and best channels!


কেবল অপারেটরদের সংযোগের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল দেখার বিপরীতে শিগগিরই দেশে প্রথম ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা ‘রিয়েল ভিউ’ চালু করতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বেক্সিমকো কমিউনিকেশনস। আগামী এপ্রিলে বাংলা নববর্ষের প্রথম দিনে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এই সেবা চালু হবে। এই প্রযুক্তিতে স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন সিগনাল গ্রহণের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবে। এর মাধ্যমে টিভি দেখার বিশ্বের সর্বাধুনিক সুবিধা এবং প্রযুক্তি দেশে চালু হতে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো কমিউনিকেশনসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি বলেন, ‘খুব শিগগির রিয়েল ভিউ ব্র্যান্ড নামে ডিটিএইচ সেবা চালু করতে আমরা সম্পূর্ণ তৈরি এবং বাংলাদেশের টিভি দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এই সেবা। এবিএস স্যাটেলাইট বিমের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুরুতে মেট্রোপলিটন এলাকা গুলোতে এই সেবা প্রদান করা হবে এবং ধীরে ধীরে সারা দেশের মানুষই এই সেবা গ্রহণ করতে পারবে।’
তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেক্সিমকো কমিউনিকেশনসের পক্ষ থেকে বলা হয়, বাংলা নতুন বছরের শুরুতে এ সেবা চালু হবে। সংবাদ সম্মেলনে দিমিত্রি লেপিস্কি আরো বলেন, রিয়েল ভিউয়ের ছবি অ্যানালগ কেবল টিভির ছবির চেয়ে অনেক গুণ ভালো হবে। মাসে মাত্র ৩০০ টাকায় গ্রাহক ২৬টিরও বেশি বাংলা চ্যানেলসহ ১০০টিরও অধিক চ্যানেল দেখতে পারবে। প্রধান প্রধান সব চ্যানেলই থাকবে তালিকাতে, পাশাপাশি পাঁচটি এইচডি চ্যানেল দেখা যাবে একই প্যাকেজে। ডিটিএইচ এমন একটি ডিজিটাল টেলিভিশন ডিস্ট্রিবিউশন সেবা যেখানে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে বাসায় স্থাপিত ডিজিটাল সেট টপ বক্সের মাধ্যমে টিভি সিগনাল গ্রহণ করতে পারবে। বর্তমানে প্রচলিত যে কেবলের মাধ্যমে দর্শকরা টিভি দেখে থাকে সেই কেবলের আর প্রয়োজন থাকবে না ডিটিএইচ সেবা গ্রহণ করার পর।
রিয়েল ভিউয়ের সেবা নিতে একজন গ্রাহকের দরকার পড়বে একটি সেট টপ বক্স এবং ডিশ অ্যান্টেনা। ইনস্টলেশন এবং মূল্য পরিশোধের পরই একজন গ্রাহক ডিটিএইচ সেবা উপভোগ করতে পারবে। রিয়েল ভিউয়ের গ্রাহকদের জন্য থাকছে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা সুবিধা। মাসিক বিল পরিশোধ করা যাবে বিভিন্ন পদ্ধতিতে। গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইতিমধ্যে বেক্সিমকো কমিউনিকেশনসের ডিস্ট্রিবিউটরদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেট টপ বক্স এবং ডিশ অ্যান্টেনার দাম কত পড়বে—সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে বেক্সিমকো কমিউনিকেশনসের পক্ষ থেকে বলা হয়, এটা পরে নির্ধারণ করা হবে। একটি সেট টপ বক্স এবং ডিশ অ্যান্টেনার মাধ্যমে কি একটি টিভিতেই সংযোগ মিলবে নাকি একই বাসায় একাধিক টিভিতে সংযোগ পাওয়া যাবে—এ প্রশ্নে বলা হয়, প্রথমে একটি টিভিতেই সংযোগ পাওযা যাবে। পরে একাধিক টিভিতে সংযোগ দেওয়ারও চিন্তা-ভাবনা করা হবে। ২৪ ঘণ্টা গ্রাহকসেবা সুবিধা সম্পর্কে বলা হয়, কল সেন্টারের মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় রিয়েল ভিউয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবে। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার বেক্সিমকো কমিউনিকেশনসকে দেশে ডিটিএইচ সেবা চালুর লাইসেন্স প্রদান করে। এই সেবা চালুর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রয়োজনীয় সব অনুমোদন দিয়েছে। এখন এ কম্পানিটি গ্রাহকদের টিভি দেখার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার শেষ ধাপে রয়েছে।
এ ছাড়া জানানো হয়, ‘রিয়েল ভিউ’ বেক্সিমকো এবং জিএস গ্রুপের একটি যৌথ উদ্যোগ। বেক্সিমকো বাংলাদেশের বেসরকারি খাতে সর্ববৃহৎ প্রতিষ্ঠানগুলোর একটি। কমোডিটি পণ্যের মাধ্যমে ব্যবসা শুরু করলেও কম্পানিটি এখন বিভিন্ন শিল্পে নেতৃত্ব দিচ্ছে যেগুলোর অবদান দেশের জিডিপিতে শতকরা ৭৫ ভাগ। বাংলাদেশকে বিশ্বের কাছে নিয়ে যাওয়াই কম্পানিটির লক্ষ্য। এ লক্ষ্যেই পরবর্তী প্রজন্মের বিনোদন চাহিদা মেটাতে ডিটিএইচ সেবা চালু করা হচ্ছে। অন্যদিকে জিএস গ্রুপ একটি রাশিয়া ভিত্তিক কম্পানি, যারা এই লক্ষ্য বাস্তবায়নে সর্বাধুনিক প্রযুক্তি সেবা দিচ্ছে। 
জিএস গ্রুপ একটি রাশিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা টেলিযোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে থাকে। শুধু বাংলাদেশই নয়, জিএস গ্রুপ কম্বোডিয়া এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশে প্রযুক্তিগত সুবিধা দিয়ে আসছে। এ ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা অনেক। রাশিয়াতে ন্যাশনাল ডিজিটাল টিভি প্রজেক্ট তারাই প্রণয়ন করেছে এবং ব্যবস্থাপনাও করছে। পাশাপাশি প্রযুক্তি রপ্তানিতেও তারা অত্যন্ত সফল।
, , , , , , ,

Thursday, July 27, 2017

Highlights

RealVU brings you a variety of exciting channels from Bangladeshi channels to amazing popular international channels. Real Packages!
Welcome to the world of Real Entertainment! RealVU brings you a variety of exciting channels from Bangladeshi channels to amazing popular international channels. Especially for Bangladesh, we are providing international channels dubbed in Bangla language. 13 HD channels with a super high quality! BDT 300 per month for 99 SD channels and 13 HD channels.

Tuesday, October 13, 2015

ডিটিএইচ কী? কেন কিনবেন রিয়েল ভিউ ডিটিএইচ?

কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ। এ প্রযুক্তিতে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে অনুষ্ঠান নিজের টিভিতে ডাউন লিংক করতে পারেন। এই প্রযুক্তিতে ছবি ও শব্দ আসে কেবল সংযোগের চেয়ে দ্রুত গতিতে। প্রতিটি চ্যানেলের ছবি ও শব্দের মান থাকে একই রকম। প্রতিবেশী দেশ ভারতে টাটা স্কাই, রিলায়েন্স, ডিশ টিভি, এয়ারটেলসহ কয়েকটি প্রতিষ্ঠান ডিটিএইচ সেবা দিচ্ছে। ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) চালু করতে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ আলাদা একটি কোম্পানি রিয়েল ভিউ ডিটিএইচ চালু করতে যাচ্ছে। ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে টিভি দর্শকরা বাড়িতে একটি রিসিভার বসিয়ে সরাসরি স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করতে পারবেন। ব্রডকাস্টিং কোম্পানি গুলোকে আলাদা তারের মাধ্যমে প্রতিটি টিভি সেটে সংযোগ দেওয়ার প্রয়োজন পড়বে না। কেবল লাইনের সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডিটিএইচ। অর্থাৎ, এখানে সরাসরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলগুলো দেখা যাবে ঘরের টিভিতে। এ প্রযুক্তিতে সিগন্যাল ডাউন লিংকের মাধ্যমে ছবি ও শব্দ আসে কেব্ল সংযোগের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে। ডিটিএইচ প্রযুক্তিতে তথ্য স্থানান্তরের গতি ১১ দশমিক ৭ থেকে ১৪ দশমিক ৫৫ গিগাহার্টজ।

, , , , , , ,

ডিটিএইচের সুবিধাঃ

কম ঝামেলাপূর্ণ ও স্বল্প খরচে নিজের পছন্দ মতো চ্যানেল দেখার সুবিধার জন্য ডিটিএইচে পাওয়া যায়। ফ্রি স্যাটেলাইট চ্যানেল দেখার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। কারণ, আপনি নিজেই নিজের অপারেটর। কোনো এলাকায় বিদ্যুৎ গেলে কেব্ল লাইন বন্ধ হওয়ার যে ঝামেলা, তা থেকে মুক্তি পাওয়া যায়। দেশের যেকোনো জায়গায় ডিটিএইচ যন্ত্রাংশ যুক্ত করে স্যাটেলাইট চ্যানেল দেখা সম্ভব। ডিটিএইচ একটি স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে সরাসরি গ্রাহকের টিভিতে সিগন্যাল পৌঁছে দিয়ে মাল্টি-চ্যানেল টিভি প্রোগ্রাম দেখার সুযোগ করে দেয়। ডিটিএইচ সংযোগের সাথে একটি ডিশ ও রিসিভার সেট প্রদান করা হয়। এই ডিশের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে রিসিভার সেটের সাহায্যে দর্শকরা তাদের বাড়ীতে বসে বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। ডিটিএইচ’র অনেক গুলো সুবিধার একটি হচ্ছে গ্রাহকরা নিজেরাই পছন্দনীয় চ্যানেল গুলো বাছাই করতে পারবেন। কেবল অপারেটরের পছন্দে চ্যানেল দেখতে হবে না। কেবলে সিগন্যাল ব্রেক হয়। ডিটিএইচ প্রযুক্তিতে সিগন্যাল ব্রেক হয় না।
, , , , , , ,