কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ। এ প্রযুক্তিতে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে অনুষ্ঠান নিজের টিভিতে ডাউন লিংক করতে পারেন। এই প্রযুক্তিতে ছবি ও শব্দ আসে কেবল সংযোগের চেয়ে দ্রুত গতিতে। প্রতিটি চ্যানেলের ছবি ও শব্দের মান থাকে একই রকম। প্রতিবেশী দেশ ভারতে টাটা স্কাই, রিলায়েন্স, ডিশ টিভি, এয়ারটেলসহ কয়েকটি প্রতিষ্ঠান ডিটিএইচ সেবা দিচ্ছে।
ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) চালু করতে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ আলাদা একটি কোম্পানি রিয়েল ভিউ ডিটিএইচ চালু করতে যাচ্ছে। ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে টিভি দর্শকরা বাড়িতে একটি রিসিভার বসিয়ে সরাসরি স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করতে পারবেন। ব্রডকাস্টিং কোম্পানি গুলোকে আলাদা তারের মাধ্যমে প্রতিটি টিভি সেটে সংযোগ দেওয়ার প্রয়োজন পড়বে না।
কেবল লাইনের সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডিটিএইচ। অর্থাৎ, এখানে সরাসরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলগুলো দেখা যাবে ঘরের টিভিতে। এ প্রযুক্তিতে সিগন্যাল ডাউন লিংকের মাধ্যমে ছবি ও শব্দ আসে কেব্ল সংযোগের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে। ডিটিএইচ প্রযুক্তিতে তথ্য স্থানান্তরের গতি ১১ দশমিক ৭ থেকে ১৪ দশমিক ৫৫ গিগাহার্টজ।
Bangla channels, D2H, DTH, DTH Service, RealVU DTH, RealVU products, ডিটিএইচ, রিয়েল ভিউ ডিটিএইচ
Bangla channels, D2H, DTH, DTH Service, RealVU DTH, RealVU products, ডিটিএইচ, রিয়েল ভিউ ডিটিএইচ
No comments:
Post a Comment